ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘মেসি-রোনালদো ছিল আয়নার মতো, তবে মেসির পর্যায়ে কেউ পৌঁছাতে পারবে না’

সেরা ফুটবলারের লড়াইয়ে দীর্ঘ সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ কিংবদন্তি কোচ পেপ গার্দিওলার মতে, রোনালদো ও মেসি পরস্পরকে না পেলে, এত দীর্ঘ সময় ফুটবলে আধিপত্য ও উপভোগ করতে পারতেন না। একে অপরের চেয়ে সেরা হওয়ার দ্বৈরথই তাদের সেরা করে তুলেছে বলে মত এই কোচের।

ইউরোপীয় ফুটবলে নিজেদের সমমনা সব তারকাকে ছাপিয়ে বুঁদ করে রাখতেন রোনালদো ও মেসি। দুজনেই ভাগাভাগি করে নিয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। এক্ষেত্রে মেসি রেকর্ড সর্বোচ্চ ৮টি ব্যালন নিয়ে সবার শীর্ষে আছেন। আর ক্যারিয়ারে উল্লেখযোগ্য সময় (চার মৌসুম) মেসিকে বার্সেলোনার কোচ থাকাকালে পেয়েছেন গার্দিওলা। তখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে খেলতেন রোনালদো।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া দুই মহাতারকাকে নিয়ে গার্দিওলা কথা বলেছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি রোমারিও টিভিকে বলেন, ‘আমার মনে হয়, তারা দুজন দুজনকে অনেক সাহায্য করেছে। যদি মেসির পাশে ক্রিশ্চিয়ানো না থাকত, অথবা ক্রিশ্চিয়ানোর পাশে মেসি না থাকত, তাহলে সম্ভবত তাদের ক্যারিয়ার আরও সংক্ষিপ্ত হতো।’

মেসি-রোনালদো একে অপরের আয়না হয়ে ছিলেন বলেও মনে করেন গার্দিওলা। তার মতে এটি উভয়কে আরও সেরা করে তুলেছে, ‘তারা একে অপরের গতিবিধির ওপর নজর রাখছিল। তারা ছিল আয়নার মতো। অন্যজন কী করছে তা দেখে তাদের মনে হচ্ছিল– “আমি ওর চেয়ে ভালো হতে চাই, আমি ওর চেয়ে বেশি জিততে চাই।”’

৪১ বছর বয়সেই পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। যদিও কোচের সঙ্গে বিবাদের পর তার বিদায়ের ঘটনা ছিল বিতর্কিত ও বেশ আলোচিত। এর আগে জাতীয় দলে তিনি ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ। এ ছাড়া পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ এই গোলসংগ্রাহক এখন পর্যন্ত করেছেন ৯৮৭ গোল। তিনি ছুটছেন হাজারতম মাইলফলকের পথে।

রোনালদোকে কখনও কোচিং করাননি গার্দিওলা। তবে একসময় তার প্রতিপক্ষ ডাগআউটে থাকা এই কোচের মুখে প্রশংসাই ঝরল, ‘সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একজন খেলোয়াড়। সে এমন একজন, যে জয় পাওয়া এবং নিজেকে প্রমাণ করা ছাড়া আর কিছুই ভাবে না। সে গোল করতে জানে। ডান পা, বাঁ পা কিংবা মাথা– সবকিছু দিয়েই সে গোল করতে পারে। সে সত্যিই অসাধারণ।’

২০২২ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। কেউই মেসির পর্যায়ে যেতে পারবে না বলে মনে করেন তার সাবেক কোচ গার্দিওলা, ‘অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় না কেউ কখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারবে, ১৫ থেকে ২০ বছর ধরে প্রতি তিন দিন অন্তর এত উচ্চমানের পারফরম্যান্স দেখানো! এমনটা আর কখনও হবে বলে আমার মনে হয় না। এমন অনেক রেকর্ড আছে যা নিয়ে মানুষ বলেছিল– সেগুলো কখনও ভাঙা যাবে না, অথচ শেষ পর্যন্ত সেগুলো ভেঙেছে। (জ্যামাইকার সাবেক স্প্রিন্টার) উসাইন বোল্টের রেকর্ডও হয়তো কোনো একদিন ভেঙে যাবে, কিন্তু এত দীর্ঘ সময় ধরে সেই মানের খেলা বজায় রাখা, আর সেইসঙ্গে এমন সাবলীলতা…আমার মনে হয় না এমনটা আর দেখা যাবে।’

‘আমি তার মতো খেলোয়াড় আর কখনও দেখিনি। সে এমন একজন, যার প্রতি তিন দিনে তিনটি গোল করার এবং তিনটি অ্যাসিস্ট দেওয়ার সক্ষমতা রয়েছে। খুব কম খেলোয়াড়ই এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এমনকি অনুশীলনের সময় ছোট দলের ম্যাচেও সে একইভাবে পারফর্ম করত। চার বছরের কোচিং জীবনে আমি তাকে কখনও একটি অনুশীলন সেশনও মিস করতে দেখিনি। তার মধ্যে ছিল এক অসাধারণ প্রতিযোগিতামূলক মানসিকতা– আর এটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছিল।’

ইন্টার মায়ামির অধিনায়ক মেসিকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের সঙ্গে তুলনা করে গার্দিওলা বলেন, ‘আমরা যখন সবাই মাইকেল জর্ডানকে নিয়ে তৈরি তথ্যচিত্রটি দেখলাম, তখন আমার মনে হলো– তরুণ বয়সের জর্ডানের সঙ্গে মেসির অনেক মিল রয়েছে। তিনিও তার সতীর্থদের সঙ্গে নিয়ে সেরা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করতেন।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

‘মেসি-রোনালদো ছিল আয়নার মতো, তবে মেসির পর্যায়ে কেউ পৌঁছাতে পারবে না’

আপডেট সময় ১২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬