বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। একই সাথে ট্রাকে থাকা দুটি গরুও মারা গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মো. বাকী বিল্লাহ বলেন, আমরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রকিবুল (৫০) ও একই গ্রামের সাইদুর রহমান (৪০)।

বাংলাদেশ হাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই ট্রাক বাংলাদেশ হাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করেন। রাস্তা পিচ্ছিল থাকার কারণে একটি ব্যাটারি চালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে দাবি করেন তিনি।

রাজবাড়ী পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ১৪টি গরুবোঝাই ট্রাক রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুইজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিকভাবে কালুখালী হাসপাতালে প্রেরণ করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com