ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা Logo জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন Logo নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করার প্রস্তাব Logo দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৭০ কারখানা ছুটি Logo গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা

দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ও উপজাত কনডেনসেট বিক্রি করে ২০২৫-২৬ অর্থবছরে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। একই সময়ে প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারি কোষাগারে ১ হাজার ৪৮ কোটি ৯৯ লাখ টাকা জমা দিয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পেট্রোবাংলা কার্যালয়ে বিজিএফসিএলের ৭১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। রাতে প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদায়ী অর্থবছরে বিজিএফসিএল পরিচালিত তিতাস, হবিগঞ্জ, নরসিংদী, বাখরাবাদ ও মেঘনা-এই পাঁচটি গ্যাসক্ষেত্রের ৩৮টি কূপ থেকে দৈনিক গড়ে ৪৬৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়। পুরো অর্থবছরে ৪ হাজার ৮২৮ দশমিক ৬০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করে তা দেশীয় পাঁচটি বিতরণ কোম্পানির মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ ছাড়া গ্যাসের উপজাত হিসেবে দিনে প্রায় ৩৫২ ব্যারেল হারে বছরে ২০৪ দশমিক ৯২ লাখ লিটার কনডেনসেট উৎপাদন ও বিক্রি করে প্রতিষ্ঠানটি।

বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওয়াছিম জাব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১তম বার্ষিক সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানসহ পেট্রোবাংলা ও বিজিএফসিএলের পরিচালক এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, দেশীয় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে পেট্রোবাংলার কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করছে বিজিএফসিএল। এর অংশ হিসেবে বর্তমানে প্রতিষ্ঠানটির তিনটি কূপ খনন ও ওয়ার্কওভার, একটি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন এবং একটি থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্পসহ মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা

গ্যাস-কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা

আপডেট সময় ০৪:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬