ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

মস্তিষ্কের টিউমার, অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে প্রায় নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর ফিরেই দর্শকের প্রশংসা পাচ্ছেন ‘অংশীদার’ নাটকে অভিনয় করে। পারিবারিক টানাপোড়েন ও নারীর ন্যায্য সম্পত্তির অধিকারের মতো সামাজিক বিষয় নিয়ে নির্মিত নাটকটি দর্শকের সাড়াও পাচ্ছে বেশ।

গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘অংশীদার’। প্রকাশের পর থেকে নাটকটির ভিউ ছাড়িয়েছে দুই মিলিয়ন; দুদিনে সর্বশেষ হিসাব পর্যন্ত নাটকটি দেখেছে ২২ লাখের বেশি দর্শক।

নাটকটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। বিশেষ করে দীর্ঘ বিরতির পর তানিয়া বৃষ্টিকে পর্দায় ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন তার ভক্ত, নেটিজেনরা।

নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং সম্পত্তির ভাগ নিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠার প্রসঙ্গ। দর্শকদের অনেকেই জানিয়েছেন, গল্পের ঘটনাগুলোর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছেন। কেউ কেউ আবার নাটকটির সামাজিক বার্তার প্রশংসা করেছেন। তবে মন্তব্যের বড় একটি অংশজুড়েই রয়েছে তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরার আনন্দ। অনেকেই তার সুস্থতা কামনা করে নিয়মিত পর্দায় দেখার প্রত্যাশা জানিয়েছেন।

নাটকটি নিয়ে এক ভিডিও বার্তায় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তানিয়া বৃষ্টি। যারা এখনো নাটকটি দেখেননি, তাদের কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। দর্শকের ভালো লাগা-মন্দ লাগার কথাও জানতে চেয়েছেন এই অভিনেত্রী।

ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়ও কাজ করার কথা ছিল তার। এর মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে অভিনেত্রীর। ঢাকায় প্রথম দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর দীর্ঘ বিশ্রামে থাকতে হয়। অবশেষে অক্টোবরের শুরুতে অভিনয়ে ফেরেন তিনি। সেই প্রত্যাবর্তনের পর ‘অংশীদার’ নাটকে দর্শকের ভালোবাসা যেন নতুন করে উৎসাহ জোগাচ্ছে এই অভিনেত্রীকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

আপডেট সময় ০৯:৩৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬