ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল Logo হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি Logo গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘এখানে’ বলতে পুরো বিচারব্যবস্থা বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয় : ফুয়াদ Logo নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Logo মাসুদ-মোজাফফরের তদন্ত প্রতিবেদন ২৪ জানুয়ারি Logo পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু Logo দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। হরিল্লাখুর গ্রামে তার লিজ নেওয়া একটি পুকুরের পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু গোলাপগঞ্জ ইউনিয়ন যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬