ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে Logo দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানাতে দুই এমপির উপস্থিতি Logo দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে জবিতে র‍্যালি-সমাবেশ Logo মিস ইউনিভার্সে ইসরায়েলের সুন্দরী দিলেন শান্তির বার্তা Logo আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডিপ্লোমার ৪ পর্বের শিক্ষার্থীদের পুনর্ভর্তির সময়সূচি প্রকাশ Logo এআইয়ের লাগাম টানতে নতুন প্রস্তাব ওপেনএআইয়ের Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

মিস ইউনিভার্সে ইসরায়েলের সুন্দরী দিলেন শান্তির বার্তা

মিস ইউনিভার্সের মঞ্চে ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছিলেন প্রতিযোগীরা। সঙ্গে দিয়েছিলেন একেকটি বার্তাও। এবারের আসরে ইসরায়েলের প্রতিনিধি করছেন ড্যানিয়েল ইয়াবলনকা। সেখানে নিজ অঞ্চলকে উপস্থাপন করার পাশাপাশি দেন শান্তির বার্তাও।

মঞ্চে ‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরেন ইয়াবলনকা। তবে পোশাকের সবচেয়ে আলোচিত দিক এর ওপর লেখা শব্দ—‘পিস’ অর্থাৎ ‘শান্তি’। ইংরেজি, হিব্রু ও আরবি- এই তিনি ভাষায় লেখা ছিল শব্দটি।

সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে ড্যানিয়েলের মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকটির সঙ্গে যুক্ত ছিল দুই পাশে ছড়িয়ে দেওয়া বিশাল একটি কেপ বা চাদর। তাতে ফুটিয়ে তোলা হয়েছে জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে এসব এগুলো ইয়াবলনকা তুলে ধরেছেন।

আর ‘শান্তি’ লেখাটি উল্লেখ করার মধ্য দিয়ে সহাবস্থান ও শান্তির বার্তা দিতে চেয়েছেন ড্যানিয়েল ইয়াবলনকা। নিজের পোশাক প্রসঙ্গে দ্য টাইমস অব ইসরায়েলকে বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’

তবে শান্তির এই বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে কেউ কেউ পোশাকের কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেছেন। অন্যদিকে, গাজায় ইসরায়েলের চলমান হামলা ও ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকেই এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেছেন; কেউ কেউ সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামী ২৪ নভেম্বর হবে গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

মিস ইউনিভার্সে ইসরায়েলের সুন্দরী দিলেন শান্তির বার্তা

আপডেট সময় ১২:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬