ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডিপ্লোমার ৪ পর্বের শিক্ষার্থীদের পুনর্ভর্তির সময়সূচি প্রকাশ Logo এআইয়ের লাগাম টানতে নতুন প্রস্তাব ওপেনএআইয়ের Logo জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক Logo ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী Logo ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা Logo ‘ব্যর্থ যুক্তরাষ্ট্র’ এবার ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি Logo রংপুরে ৪ খু’নের মামলায় চুরির চার্জশিট, পিপির আপত্তিতে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা Logo হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo টাইটানিকের যাত্রীদের স্মারক নিলামে, দাম উঠল রেকর্ড পরিমাণ

হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বৈশ্বিক শেয়ার বাজারে বিক্রির চাপ পণ্যবাজারে প্রভাব ফেলায় তেলের দাম কমেছে, যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালিতে নৌযানে অব্যাহত হামলা এই দরপতনকে সীমিত রেখেছে।

সোমবার (২৩ নভেম্বর) রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০ দশমিক ১৮ শতাংশ কমে ৮৩ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

টানা তিন সপ্তাহ দাম কমার ধারাবাহিকতায় এই দরপতন দেখা গেছে, যেখানে গত সপ্তাহে ব্রেন্টের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।

তবে আঞ্চলিক তেল সরবরাহের ওপর নতুন হুমকি এই দাম কমার প্রবণতাকে কিছুটা সামলে রেখেছে।

রোববার ইয়েমেনের হুথিরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে, অন্যদিকে সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

হরমুজ প্রণালিতে হামলা সত্ত্বেও বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আপডেট সময় ১১:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬