ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ Logo আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত Logo আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা Logo পানের ঝুড়িতে করে ইয়াবা পাচার, কারবারি আটক Logo সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আপিল বিভাগের আদেশ সাড়ে ১১টায় Logo বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ Logo বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার Logo অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: জয়ে ফিরলো আর্জেন্টিনা Logo সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

পানের ঝুড়িতে করে ইয়াবা পাচার, কারবারি আটক

পানের ঝুড়িতে করে পাচার করা হচ্ছিল ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, পানভর্তি ঝুড়ির ভেতরে লুকানো রয়েছে বিপুল পরিমাণ মাদক। তবে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা মৃত জালাল আহমদের ছেলে। সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি।

এসআরবি জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাহাত্তারপুলের এক কিলোমিটার এলাকায় মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। মাদকসেবী ও কারবারিদের কাছে বেশি দামে এসব ইয়াবা বিক্রি করতেন তিনি।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা

পানের ঝুড়িতে করে ইয়াবা পাচার, কারবারি আটক

আপডেট সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬