ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা Logo পানের ঝুড়িতে করে ইয়াবা পাচার, কারবারি আটক Logo সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আপিল বিভাগের আদেশ সাড়ে ১১টায় Logo বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ Logo বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার Logo অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: জয়ে ফিরলো আর্জেন্টিনা Logo সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক Logo কিয়েভের কাছে রুশ হামলায় নিহত ৩, ধ্বংসস্তূপে চাপা প্রায় এক ডজন Logo জেমস বন্ড হয়ে কোন ঘড়ি পরতে পারেন রবার্ট প্যাটিনসন?

বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশের একটি দল। ছায়েব আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলীকে গ্রেপ্তার করার পর থানায় নিয়ে আসার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী এবং ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থানার অন্তত সাতজন পুলিশ সদস্য কমবেশি আহত হন।

আখাউড়া থানার ওসি মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামি ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় সড়কে পোশাকশ্রমিকদের অবস্থান, বাস ভাঙচুরের চেষ্টা

বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

আপডেট সময় ১০:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬