ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকের অনুসন্ধান শুরু, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ভবন বিধ্বস্ত, নিখোঁজ ১৪ Logo চার বছরের শিশুকে যৌ’ন নি’পীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের তাণ্ডব, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি Logo ইসরায়েলি দখলদারত্ব-ইরানি হস্তক্ষেপ থেকে মুক্তি চায় লেবানন Logo দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম Logo জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা Logo আমিরাতে লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত বাংলাদেশি ওয়াহিদ Logo রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা

নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। চল‌তি বছ‌রের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে এ কার্যক্রমে সর্বোচ্চ দুবার শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রবিবার এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এ অর্জন উপজেলা প্রশাসনের একার নয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আড়াই হাজারবাসীর সম্মিলিত সহযোগিতার ফল এটি।

এ সাফল্যের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ইউএনও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় আরও প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ জন্য তিনি আড়াই হাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দুদকের অনুসন্ধান শুরু, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা

আপডেট সময় ০৪:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬