ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo ভারতে মেটার কার্যালয়ে কংগ্রেসের তাণ্ডব, দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি Logo ইসরায়েলি দখলদারত্ব-ইরানি হস্তক্ষেপ থেকে মুক্তি চায় লেবানন Logo দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম Logo জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াই হাজার উপজেলা Logo আমিরাতে লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত বাংলাদেশি ওয়াহিদ Logo রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ Logo পাকিস্তানের সেনা অভিযান : বেলুচিস্তানের এক জেলায় ১৫ বিচ্ছিন্নতাবাদী নিহত Logo ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর Logo পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর শনিবার গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানাগুলোতে স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চলে। তবে রবিবার (২২ নভেম্বর) সকালে পোশাকশ্রমিকরা শ্রীপুরে মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর হ্যামস গার্মেন্টস, রাতুল অ্যাপারেলস, ডেনিমেক গার্মেন্টস, ফখরুদ্দিন টেক্সটাইল, মেঘনা গার্মেন্টস,, সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম, প্যারামাউন্ট টেক্সটাইলসহ অন্তত ১৩টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।

এরপর আশপাশের আরো পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা একত্র হয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ীর গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা মিছিল নিয়ে আসপাডা এলাকার দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তারা আশপাডা মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। সেখানে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেলে ছত্রভঙ্গ

আপডেট সময় ০৪:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬