১৯৬৩ সালের ২২শে নভেম্বর, দুপুরের আলোয় শিক্ত টেক্সাসের ডালাস শহর।
খোলা ছাদের গাড়িতে সওয়ার ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকলিন।
কিন্তু ডেডলি প্লাজার মোড় ঘুরতেই সব ওলটপালট হয়ে যায়। স্নাইপারের গুলির শব্দে কেঁপে ওঠে বাতাস, মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন প্রেসিডেন্ট।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে কেবল আমেরিকা নয়, স্তম্ভিত হয়ে যায় পুরো বিশ্ব। স্নায়ু যুদ্ধের উত্তেজনার মাঝে এই ঘটনা এক গভীর অনিশ্চয়তা তৈরি করে, যার রেশ রয়ে গেছে বহু দিন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























