ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকার বাতাসে দূষণ কিছুটা কমলেও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

গত দুই দিনের বৃষ্টির পর ঢাকার বায়ু দূষণের মাত্রা কিছুটা কমেছে। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৪তম। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় বায়ুদূষণের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান সূচক ৪৮৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া, ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিশরের কায়রো, চতুর্থ অবস্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ১৭৫ এবং ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে পাকিস্তানের করাচি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রথম প্রান্তিকে এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১২ শতাংশ

ঢাকার বাতাসে দূষণ কিছুটা কমলেও ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

আপডেট সময় ১০:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬