ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলারের বেশি

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর ব্যয় ৪ হাজার ৮০০ কোটি (৪৮ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) গত ১ আগস্ট পর্যন্ত যুদ্ধের ব্যয় ৩ হাজার ৮০০ কোটি (৩৮ বিলিয়ন) ডলার বলে হিসাব দিয়েছিল। পেন্টাগনের নতুন এই হিসাব আগের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

আইনপ্রণেতাদের এক শুনানিতে পেন্টাগনের কর্মকর্তা আর্থার মিলার বলেন, গত ১৩ নভেম্বর পর্যন্ত এই যুদ্ধে ব্যয় হয়েছে ৪ হাজার ৮৩০ কোটি (৪৮.৩ বিলিয়ন) ডলার। এই অঙ্কের মধ্যে গোলাবারুদ, সরঞ্জাম প্রতিস্থাপন এবং সামরিক অভিযান পরিচালনার ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এই ব্যয়ের মধ্যে ধরা হয়নি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব ঘাঁটির কয়েকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা-ও এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করার চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে।

এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। এই অবরোধ কার্যকর রাখতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ বিশাল নৌবহর মোতায়েন করেছে ওয়াশিংটন। সূত্র: ডয়েচে ভেলে, এপি

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলারের বেশি

আপডেট সময় ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬