ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শহরে ‘দুষ্ট’ পেঁচার হামলা, কারণ অজানা

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রুকলাইন শহরে একটি পেঁচা একের পর এক মানুষের ওপর আক্রমণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বোস্টনের দক্ষিণে অবস্থিত শহরটিতে অন্তত এক ডজন মানুষ মাথা ও ঘাড়ে পাখিটির আঘাত পাওয়ার কথা জানিয়েছেন। কেন পেঁচাটি এভাবে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস বোস্টনের বরাতে জানা গেছে, ব্রুকলাইন পুলিশ এ বিষয়ে তিন থেকে চারটি অভিযোগ পেয়েছে। পেঁচাটি উড়ে এসে বাসিন্দাদের আঁচড়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার উপায় জানতে পুলিশ অঙ্গরাজ্যের বন্য প্রাণী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

গ্রিগস পার্কের কাছে হামলার শিকার তারিস বেসে বলেন, হঠাৎ করেই পাখিটি আমার ঘাড়ে আঘাত করে। মাথার ওপর শব্দ শুনেছিলাম। তাই নিশ্চিত, ওপরের গাছ থেকেই এটি নেমে এসেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে জলাতঙ্ক প্রতিরোধী চিকিৎসা নিতে হয়।

বেসে জানান, পরবর্তী টিকা নিতে হাসপাতালে গেলে এক নার্স জানতে চান, তিনিও পেঁচার হামলার শিকার ব্যক্তিদের একজন কি না। প্রশ্নটি শুনে তিনি হেসে ফেলেন।

ব্রুকলাইন নিউজের প্রতিবেদক মিলেনা ফার্নসলারও ব্রুকলাইন-ব্রাইটন সীমান্তে নিজের বাসার কাছে দুবার আক্রান্ত হয়েছেন। মাথার পেছনে জোরে আঘাত লাগার কথা জানিয়েছেন তিনি। পরে একটি টেলিফোনের খুঁটিতে পেঁচাটিকে বসে থাকতে দেখেন।

আরেক বাসিন্দা জুলিয়েট ডেইলি জানান, ডিন রোডে দৌড়ানোর সময় পাখিটি তার মাথায় আঘাত করে। দ্বিতীয়বার ঝাঁপিয়ে পড়লে তিনি মাথা নিচু করে রক্ষা পান। পেঁচাটি তৃতীয়বার হামলার চেষ্টা করলে তিনি রাস্তার অন্য পাশে চলে যান।

প্রথম হামলার খবর পাওয়া যায় গত বছরের শরৎকালে। হ্যালোইন উৎসবের সময়ও অল্প সময়ের ব্যবধানে কয়েকটি ঘটনা ঘটে। ম্যাসাচুসেটসের বন্য প্রাণী বিভাগের তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যে আট প্রজাতির পেঁচা রয়েছে এবং সবগুলোই সংরক্ষিত। সাধারণত পেঁচা আক্রমণাত্মক নয়। তবে কাছাকাছি বাসা থাকলে আক্রমণ করতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শহরে ‘দুষ্ট’ পেঁচার হামলা, কারণ অজানা

আপডেট সময় ০৩:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬