ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোট নিয়ে দেশে ফিরছেন হাসান

শঙ্কাটা সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে হাসান মাহমুদকে বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল। প্রথমে কপালে বল লাগলেও তাতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে তার পুরোনো চোট টেনিস এলোবোতে ব্যথা শুরু হয়।

ম্যাচ চলাকালে কয়েকবার ফিজিওর সেবাও নেন হাসান। একবার মাঠও ছাড়েন তিনি। এরপর ধারণা করা হচ্ছিল শেষ টেস্টে বিশ্রামে থাকবেন এই পেসার। তবে সে সব কিছু না, হাসান সরাসরি ফিরে আসছেন দেশে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজেও আর দেখা যাবে না তাকে।

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, দেশে ফিরে ডাক্তার দেখাবেন হাসান। গুরুতর হলে বিদেশেও চিকিৎসা নিতে পাঠানো হবে তাকে। আগামী রোববার সকালে ঢাকায় এসে পৌঁছাবেন হাসান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চোট নিয়ে দেশে ফিরছেন হাসান

আপডেট সময় ০৩:২৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬