ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের সঙ্গে পারা সম্ভব নয়, তাই পিএসএল ছাড়তে চান কোয়েটার মালিক

একদিকে বিপুল অর্থের ঝনঝনানি, বিশ্বসেরা ক্রিকেটারদের উপস্থিতি আর বাণিজ্যিক সাফল্যে এগিয়ে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অন্যদিকে পৃষ্ঠপোষক সংকট, সীমিত বাজার আর বাণিজ্যিকভাবে পিছিয়ে থাকা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

দুই ফ্র্যাঞ্চাইজি লিগের এই ব্যবধান এবার স্পষ্ট ভাষায় তুলে ধরলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিক নাদিম ওমর। তার মতে, আইপিএলের সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য নেই পিএসএলের। আর্থিক সীমাবদ্ধতা ও টানা লোকসানের কারণে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন তিনি।

নাদিম ওমর জানিয়েছেন, উপযুক্ত প্রস্তাব পেলে এবং তার কিছু শর্ত পূরণ হলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বিক্রি করতে প্রস্তুত তিনি, ‘আমার মনে হয়, পিএসএলকে বিদায় জানানোর এটাই আমাদের জন্য সঠিক সময়।

ভালো প্রস্তাব পেলে এবং আমাদের কয়েকটি শর্ত পূরণ হলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে আমরা প্রস্তুত।’

২০২৫ সাল থেকে একই সময়ে (মার্চ থেকে মে মাসের মধ্যে) অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ও পিএসএল। নাদিম ওমরের মতে, আইপিএলের সঙ্গে একই সময়ে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত পিএসএলের জন্য ঠিক হয়নি। দুই লিগের বাণিজ্যিক সামর্থ্যের পার্থক্যও অনেক বেশি।

তিনি বলেছেন, ‘আমরা আইপিএল কিংবা তাদের বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব না। তাদের তুলনায় আমাদের বাজার অনেক ছোট। দুর্ভাগ্যজনকভাবে, আইপিএলের মতো পিএসএলে অর্থ বিনিয়োগ করার জন্য আমাদের পর্যাপ্ত স্পন্সর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই।’

আইপিএলের আয়ের বড় উৎস সম্প্রচার স্বত্ব, পৃষ্ঠপোষক, টিকিট ও দলের জার্সিসহ বিভিন্ন পণ্য বিক্রি। পিএসএলে এসব খাত থেকে প্রত্যাশিত আয় করতে না পারার কথাও জানিয়েছেন কোয়েটার মালিক।

বিশেষ করে পাকিস্তানে জার্সির নকল সংস্করণ বিক্রির কারণে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নাদিম ওমর বলেন, ‘আইপিএলে দলের বিভিন্ন পণ্য বিক্রি থেকে প্রচুর আয় হয়। ঘরের মাঠ ও প্রতিপক্ষের মাঠে ম্যাচের টিকিট বিক্রিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের বড় উৎস। এর সঙ্গে সম্প্রচার স্বত্বের আয় তো আছেই।’

পাকিস্তানের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘পিএসএলে পণ্য বিক্রি করা প্রায় অসম্ভব। আমরা একটি অফিশিয়াল জার্সি বাজারে ছাড়ি ১ হাজার পাকিস্তানি রুপিতে। অথচ একই জার্সির নকল সংস্করণ বাজারে বিক্রি হয় ২০০ রুপিতে। এতে আমাদের আয়ের একটি বড় উৎস নষ্ট হয়ে যাচ্ছে।’

শুধু বাণিজ্যিক সীমাবদ্ধতাই নয়, দীর্ঘদিনের লোকসানও হতাশ করেছে নাদিম ওমরকে, ‘কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে যে সাফল্য এনে দিতে পারতাম, তা পারিনি। ৭ বছর ধরে আমরা লোকসানে ছিলাম। আমার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেগুলোর সব বাস্তবায়ন করতে পেরেছি বলে মনে হয় না।’

২০১৬ সালে পিএসএলের উদ্বোধনী আসরের আগে বার্ষিক ১১ লাখ মার্কিন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন নাদিম ওমর। তার লক্ষ্য ছিল শুধু ব্যবসা করা নয়, পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতেও অবদান রাখা। বিশেষ করে বেলুচিস্তানের ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া এবং কোয়েটায় পিএসএলের ম্যাচ আয়োজন করা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

এত হতাশার পরও পিএসএলকে একেবারে ছোট করে দেখছেন না নাদিম ওমর। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে এখনো সেরা তিনে আছে পিএসএল। চারবার ফাইনালে ওঠা কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একবার শিরোপাও জিতেছে। তবে আইপিএলের সঙ্গে আর্থিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকার বাস্তবতা মেনে নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আইপিএলের সঙ্গে পারা সম্ভব নয়, তাই পিএসএল ছাড়তে চান কোয়েটার মালিক

আপডেট সময় ০৩:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬