ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা

ভোরের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে রোদের দেখা। তবে দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে প্রকৃতি। উত্তরের হিমেল বাতাস ও রাতের তাপমাত্রার ওঠানামায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। ভোর ও রাতের ঠান্ডায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে এ জনপদে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই তেঁতুলিয়ায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে রাতভর অনুভূত হচ্ছে শীত।

হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলছে। রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক। সকালে সূর্যের দেখা মিললেও বাতাসে ঠান্ডার আমেজ থাকছে।

তাপমাত্রার এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তাদের ভোরেই কাজে বের হতে হচ্ছে। কনকনে ঠান্ডায় স্বাভাবিক কাজকর্মে কিছুটা ব্যাঘাত ঘটছে। গ্রামাঞ্চলে শীত নিবারণে অনেককে গরম কাপড় জড়ানোর পাশাপাশি খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে।

অন্যদিকে, আবহাওয়ার পরিবর্তনে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। সর্দি, কাশি ও জ্বরসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা

আপডেট সময় ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬