ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা

হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে।

তাপামাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (১৭নভেম্বর) সকাল ৬টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ।

এদিকে গত কয়েক দিন ধরে দিনাজপুরে তাপমামাত্রা কমতে শুরু করে। আজ মঙ্গলবার ঘন কুয়াশার কারণে মানুষ কিছুটা দেরিতে কাজে বের হয়েছে। ঘন কুয়াশার কারণে আমন ধান কাঁটা, আলু বীজ বোপন ও আলুসহ বিভিন্ন সবজির ক্ষেত পরিচর্যায় কিছুটা খরচ বেড়ে যাবে।

দিনাজপুরের সদর উপজেলার আলম বলেন, কয়েক দিন থেকে কুয়াশা পড়ছে। শীত অনুভুত হচ্ছে। তাপামাত্রা কমতে শুরু করেছে। আজ ঘন কুয়াশা পড়েছে। এই ঘন কুয়াশা অব্যাহত থাকলে সবজি চাষের খরচ বেড়ে যাবে।

সদর উপজেলার মিন্ত্রিপাড়া গ্রামের মাহফুজুল ইসলাম দিনার বলেন, আজকের কুয়াশা জানান দিচ্ছে, উত্তরের জেলায় শীত এসে গেছে। আমারও প্রস্তুতি নিতে শুরু করেছি।

সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জুয়েল ইসলাম বলেন, ঘন কুয়াশা শস্যের জন্য কিছুটা বিপজ্জনক। এতে করে সবজি চাষে খরচ বেড়ে যাবে। বেশি কুয়াশা পড়লে আগাম আলুর জন্য ক্ষতিকর হবে। প্রতিদিন স্প্রে করতে গিয়ে খরচ বেড়ে যাবে।

পাইকারি বাজারে সবজি নিয়ে আসা কৃষক আবুজার বলেন, কুয়াশার কারণে ফজর নামাজের পর রাস্তায় কিছুই দেখা যাচ্ছিল না। তাই একটু দেরিতে বের হয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে সবজি নিয়ে আসতে দেরি হয়েছে। এবার আজকেই প্রথম এত বেশি কুয়াশা পড়েছে।

শহরের বাহাদুর বাজারে দোকানের জন্য সবজি কিনতে আসা একরামুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে আজ বাজারে চাষিরা দেরিতে সবজি নিয়ে এসেছেন। তার বাজার করতে দেরি হয়েছে।

শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দেখা হয় বাস হেলপার সিরাজের সঙ্গে। তিনি বলেন, কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। তবে আজ এতো বেশি কুয়াশা পড়েছে, হেডলাইট-কাটার লাইটসহ সব ধরনের লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েদিন ধরে দিনাজপুরে বেশ কুয়াশা দেখা দিয়েছে। তবে আজ মঙ্গলবার এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ কুয়াশা পড়েছে। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর থেকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬