ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল হোসেন তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে তাকে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

মামলার রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ এবং ১৫টি লোহার তারের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় পল্টন মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক মো. আব্দুল মমিন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১২ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের ৩৩০ নম্বর বাসা থেকে রানা আমির ওসমানকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, রানা আমির ওসমান ও তার সহযোগীরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান। এতে অর্থ জোগানদাতা, নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তার ভূমিকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

রিমান্ড আবেদনে আরো বলা হয়, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরকের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের চিহ্নিত করা এবং নেপথ্যের অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ ছাড়া দেশের অন্য কোথাও একই ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কি না, তা জানার জন্যও তাকে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়েছে।

পুলিশের সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে রিমান্ড আবেদনে বলা হয়, রানা আমির ওসমানের বিরুদ্ধে মাগুরা সদর থানায় আরো দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বরের মামলা। অন্য মামলায় তাকে ২০১৫ সালের একটি ঘটনায় করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

রানা আমির ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার স্থায়ী বাড়ি মাগুরা সদর উপজেলার ভাইনা চোপদারপাড়া এলাকায়। গ্রেপ্তারের আগে তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডে বসবাস করছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে

আপডেট সময় ০৪:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬