ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়া Logo চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধিদল Logo ‘আওয়ামী অরাজকতা বিএনপির ওপর চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে জামায়াত’ Logo গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পুলিশের ভেতর অস্বস্তি, দুই কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা Logo সরকারের রূপকল্পে প্রতিটি মানুষের স্বাস্থ্য গুরুত্ব পেয়েছে Logo “শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা” Logo গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

পুলিশের ভেতর অস্বস্তি, দুই কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

দায়িত্বশীল পদে থাকা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় পুলিশ বাহিনীর ভেতর তৈরি হয়েছে চাপা অস্বস্তি। রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পর বাহিনীর সদস্যদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সহকর্মীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, পেশাদারিত্ব ও তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ সদস্যদের কারও কারও মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, ‘ওসি রাকিবুল, এসপি জাহাঙ্গীর, এরপর কে?’

সর্বশেষ গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং তাদের সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন বার্তা বিনিময়ের অভিযোগে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল কাসেম চৌধুরী। মামলার পরপরই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর রাত ৯টা ২৩ মিনিটে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর থেকে ‘ডেড্রিমার’ নামের একটি অ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো হয়।

বার্তায় ইংরেজিতে লেখা ছিল, ‘প্রিয় স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ভালো থাকবেন স্যার। শুভেচ্ছান্তে।’

এর সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান এবং ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও কিছু বক্তব্য পাঠানো হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, জাহাঙ্গীর আলম একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত হওয়া বা সহযোগিতা করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। এজাহারের সঙ্গে মোবাইল ফোনে পাঠানো বার্তার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়া

পুলিশের ভেতর অস্বস্তি, দুই কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

আপডেট সময় ১০:৩৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬