ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo “শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা” Logo গাজীপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। এতে সিঁড়িতে সামান্য দাগ পড়লেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বোমাটি সিঁড়িতে পড়ার পর আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

নগর ভবনে দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে এতে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে নিক্ষেপ করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।

তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি পুলিশ শনাক্ত করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

“শৃঙ্খলায় জিরো টলারেন্স: অপরাধ দমনে প্রধানমন্ত্রীর কড়া বার্তা”

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় ১০:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬