ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক Logo শ্যামলীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক এবং তার স্ত্রী

রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই : পাকিস্তানকে হুংকার মোদির

টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের মধ্যকার সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও দুই দেশের নেতাদের বক্তব্যে এখনও উত্তাপ বজায় রয়েছে।

আর এর মধ্যেই পাকিস্তানকে লক্ষ্য করে হংকার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা রুটি খাও, না হলে আমার বুলেট তো (তোমাদের জন্য) আছেই।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, এবার সরাসরি পাকিস্তানের জনগণের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের ‘রোগ’ থেকে পাকিস্তানকে মুক্ত করতে চাইলে সে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।

গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, “আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—সন্ত্রাসবাদ থেকে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন?”

পাকিস্তানের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, “তোমরা শান্তিতে বাঁচো, পেটভরে রুটি খাও। নইলে আমার গুলি (বুলেট) তো আছেই।”

এর আগে গুজরাটের দাহোদে আরেক জনসভায় মোদি ‘অপারেশন সিন্দুর’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে, তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়।”

ভারতীয় এই প্রধানমন্ত্রী দাবি করেন, “‘অপারেশন সিন্দুর’ শুধু একটি সামরিক অভিযান নয়, এটা আমাদের ভারতীয় মূল্যবোধ এবং হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন।”

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই : পাকিস্তানকে হুংকার মোদির

আপডেট সময় ১২:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫