শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রবাসীরা চাকরি হারালে পাশে দাঁড়ানোর কেউ থাকে না : জামায়াত আমির বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান উগান্ডায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩১ রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  সমাবেশে যোগ ‍দিলেন প্রধানমন্ত্রী, স্লোগানে উত্তাল নয়াপল্টন

দাবি আদায়ে মঙ্গলবারও বিক্ষোভের ডাক সচিবালয় ঐক্য ফোরামের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের সবগুলো প্রবেশ গেট বন্ধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত কর্মচারীরা। আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ-মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।

একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। 

বেলা আড়াইটার দিকে দিনের কর্মসূচি স্থগিত করে ঐক্য ফোরামের কো চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ‘কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই ‘কালো’ আইন বা অধ্যাদেশ বাতিল সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। এই আইন বাতিলের সঙ্গে সঙ্গে চলমান কর্মসূচি সমাপ্ত হবে।’ 

তিনি আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানান।

জানা গেছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য, উসকানির জন্য, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে।

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ বিষয়টি পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com