ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তাহসিফের মৃত্যু: তরুণী গ্রেফতার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু Logo পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড ঘোষণা Logo আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী Logo যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে: রাষ্ট্রপতি Logo মানবাধিকার আইনজীবীদের কারাদণ্ড, পাকিস্তানের বিচারব্যবস্থার সমালোচনায় অ্যামনেস্টি Logo মিরপুরে পুলিশের গাড়িতে আগুন Logo এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি Logo ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র Logo এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী Logo ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি

ইন্টারকে ‘প্রথম হার’ উপহার দিয়ে ডার্বিতে এসি মিলানের জয়

ম্যাচের শুরুতেই জোড়া গোল করে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় পুরে নেয় এসি মিলান। ইন্টার মিলান পরবর্তী সময়ে লড়াইয়ের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।

এতে নগর প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে চলতি মৌসুমে নিজেদের প্রথম হারের তিক্ত স্বাদ পেল নেরাজ্জুরিরা।

শনিবার রাতে ঐতিহাসিক সান সিরোয় অনুষ্ঠিত হাইভোল্টেজ মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে এসি মিলান। এই হারের সুবাদে সিরি আ’র পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারাতে হলো ইন্টারকে।

ম্যাচ শুরুর আগে লাজিও ও রোমার সঙ্গে ইন্টার মিলানই ছিল ইতালির শীর্ষ লিগে চলতি মৌসুমে একমাত্র অপরাজিত তিন দলের একটি।

তবে ম্যাচের প্রথম ১০ মিনিটের ঝড়ে বড় ধাক্কা খায় তারা।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে দিয়েগো মোরেইরার নিখুঁত ক্রস থেকে সম্পূর্ণ ফাঁকায় হেডে গোল করে মিলানকে এগিয়ে দেন মার্কিন তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ। মিলান ডার্বির ইতিহাসে এটি পুলিসিচের চতুর্থ গোল।

এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মাত্র ছয় মিনিট পর (দশম মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়েন রাবিও।

ছোট কর্নার থেকে বল পেয়ে মোরেইরা সেটি বাড়িয়ে দেন ফাঁকায় থাকা সতীর্থ রাবিওর দিকে। ফরাসি এই মিডফিল্ডার প্রথম ছোঁয়াতেই এক দুর্দান্ত চিপ শটে বল জালে পাঠান। রাবিওর এই গোল দেখে গ্যালারিতে উপস্থিত থাকা মিলান কিংবদন্তি কাকা মজার ভঙ্গিতে সেই গোলের ‘রেসিপি’ জানতে চান!

প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে এর ঠিক ১২ মিনিট পর ম্যাচে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় ইন্টার। কর্নার কিক থেকে ম্যানুয়েল আকাঞ্জির হেড ফ্লিভের পর বক্সের ভেতর থেকে হেডে বল জালে জড়িয়ে ব্যবধান কমান সেন্টার-ব্যাক আলেসান্দ্রো বাস্তোনি।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের আক্রমণ শুরু করে ইন্টার।

কিন্তু এসি মিলানের ফরাসি গোলরক্ষক মাইক মেইনাঁ একের পর এক অবিশ্বাস্য সেভ করে দলকে রক্ষা করেন। সিরি আ-তে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামা সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার জেড স্পেন্স, হাকান চালহানওগ্লু, অ্যান্ডি দিয়ুফ ও পেতার সুচিচের নিশ্চিত সব প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।

ইন্টারের গোছানো আক্রমণগুলোর বিপক্ষে রক্ষণ সামলে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৩তম মিনিটে) বড় ধাক্কা দেয় মিলান। সরাসরি ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে নিজের চমৎকার ব্যক্তিগত পারফরম্যান্সের পূর্ণতা দেন দিয়েগো মোরেইরা।

সাবেক চেলসি উইং-ব্যাক মোরেইরার এই গোলের পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ঘুরে দাঁড়ানোর মতো আর কিছু ছিল না ইন্টারের। ম্যাচের শেষদিকে তারা একটি পেনাল্টি পেলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

এই পরাজয়ের ফলে ম্যাচের আগে সিরি আ’র শীর্ষে থাকা ইন্টার নেমে গেছে দ্বিতীয় স্থানে। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের কারণে তারা এখন লাজিওর নিচে অবস্থান করছে। অন্যদিকে, এই দারুণ জয়ে তিন পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে এসি মিলান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তাহসিফের মৃত্যু: তরুণী গ্রেফতার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

ইন্টারকে ‘প্রথম হার’ উপহার দিয়ে ডার্বিতে এসি মিলানের জয়

আপডেট সময় ১০:৩৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬