রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

গুলিবিদ্ধ ‘ঢাকাইয়া আকবর’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন সন্ত্রাসী ‘আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর’ (৪৪) মারা গেছেন।

রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। 

একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) ও শিশু মহিম ইসলাম রাতুল (৮)। এদের মধ্যে জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ। আর রাতুল নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ার শওকত হোসেনের ছেলে।

ঢাকাইয়া আকবর চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন দেখে নেওয়ার হুমকি দিতেন আকবরকে। আকবরও ছোট সাজ্জাদ ও তামান্নাকে কটূক্তি করে ভিডিও দিতেন। বর্তমানে দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ কারাগারে আছেন। ছোট সাজ্জাদের অনুসারীরা ঢাকাইয়া আকবরকে গুলি করেছে—এমন ধারণা পুলিশের।

ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে নিশ্চিত করেছে পতেঙ্গা থানা পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com