বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডিজিটাল হেলথ কার্ডে রোগীর সব তথ্য রেকর্ড থাকবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের ছুটিতে গুলশানের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী ট্রেনে উপচেপড়া ভিড়, তিল ধারণের ঠাঁই নেই ছাদেও খাল খনন কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ শিশুসহ নিহত ৭ যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রা স্বস্তিদায়ক, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে : সড়কপরিবহন মন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী

শাহবাগে সমাবেশের ডাক জুলাই ঐক্যের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ও জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে ‘জুলাইয়ের সব শক্তি’কে নিয়ে রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে জুলাই ঐক্য। 

সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, আমার বাংলাদের পার্টি, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য। 

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় প্লাটফর্মটি।

এতে বলা হয়, দলমত নির্বিশেষে আবারও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে জুলাই ঐক্যের সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি।  

এর আগে শুক্রবার (২৩ মে) জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, রোববার (২৫ মে) বিকাল সাড়ে ৩টায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ আয়োজিত হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com