ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছরে মামলা ৭০, রায় ৭টির: প্রসিকিউটর Logo ‘সামাজিক ট্যাবু ভেঙে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ Logo হিন্দু সম্প্রদায়ের অধিকার ও সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের Logo ফ্যাসিবাদের দোসররা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ Logo সালমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কেন মুখ খুলতে চাননি ঐশ্বরিয়া Logo আর্সেনালের ৭ মিনিটের ঝড়ে ডুবল লিল Logo অ্যাতলেতিকোর দ্বিতীয় দ্রুততম গোলের রাতে হারল ইউনাইটেড Logo বাংলাদেশকে ধবলধোলাই করে লক্ষ্য পূরণ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ Logo মেসির কীর্তি ভেঙে রোনালদোয় চোখ কেইনের

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

ব্রিসবেনে ইতিহাস গড়েছেন সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম নারী ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে।

তবে আজ একই মাঠে মুদ্রার উল্টো পিঠও দেখলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ এক অংকের ঘরে আউট হয়েছেন মোস্তারি। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৯ রান। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন ১১৮ রানের দারুণ এক ইনিংস।

মোস্তারির মতোই হতাশার দিন বলা যায় বাংলাদেশেরও। প্রথম ওয়ানডেতে ২২০ রান পেলেও আজ ১৭২ রানেই অলআউট হয়েছেন নিগার সুলতানা জ্যোতিদের। ধবলধোলাই এড়ানোর এই রানটা এসেছে জোড়া ফিফটি করা শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের সৌজন্যে।

অল্পতে থামার শুরুটা হয়েছে ইনিংসের শুরুতেই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮ রানে ৩ উইকেটে হারিয়ে। দুই ওপেনার মুর্শিদা খাতুন (১)-শারমিন সুলতানার (৬) সঙ্গে আউট হয়েছেন অধিনায়ক জ্যোতি (৩)। শারমিনের সঙ্গে সেই ধাক্কা সামলানোর দায়িত্ব ছিল মোস্তারির কাঁধে। প্রথম ম্যাচে সেঞ্চুরি করায় প্রত্যাশাও ছিল তার ওপর।

তবে সেই আশায় গুঁড়েবালি।

৯ রানেই বিদায় নেন মোস্তারি। তাতে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেখান থেকে পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন শারমিন-স্বর্ণা। কাঁটায় কাঁটায় ৫০ রান করে শারমিন ফিরলে ভেঙে যায় তাদের জুটি।

আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে অন্য প্রান্ত আগলে রেখে দলকে ১৭৩ রানের লক্ষ্য এনে দেন স্বর্ণা। দলের হয়ে খেলেন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস। দুজনের বাইরে দুই অংকের ঘর স্পর্শ করেছেন রাবেয়া খাতুন (১৩) ও দিশা বিশ্বাস (১৩*) অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেগান শুট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছরে মামলা ৭০, রায় ৭টির: প্রসিকিউটর

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৩:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬