ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের Logo দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী Logo এনসিপি মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন : আবু হানিফ Logo জন্মদিনে আনীতকে ‘মহাবিশ্বের উপহার’ বললেন আহান Logo মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণদের রক্ষা করুন: রাষ্ট্রপতি Logo টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, যুক্ত হলো সেনাবাহিনী ও বিজিবি Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা আহত Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার Logo দেশকে অস্থিতিশীল করতে দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে

ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্র: সরাসরি তেহরানকে দায়ী করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি ঘিরে নাশকতার কথিত ষড়যন্ত্রের পেছনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এই ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুই ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। তবে এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে তেহরান।

পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, দক্ষিণ ইংল্যান্ডের ফেয়ারফোর্ড শহরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) বিমানঘাঁটি ঘিরে যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, তা ‘প্রায় নিশ্চিতভাবেই’ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নির্দেশনায় পরিচালিত হয়েছে।

ব্রিটেনের মাটিতে এ ধরনের হুমকি কোনোভাবেই বরদাশত করা হবে না জানিয়ে অ্যান্ডি বার্নহাম বলেন, আমাদের ভূখণ্ডে যেকোনো অপতৎপরতা রুখতে সরকার সব ধরনের আইনি ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবে।

অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার পাশাপাশি তাদের অর্থায়নের উৎসে আঘাত হানতে এবং ইরানের ক্ষতিকর কর্মকাণ্ড চালানোর সক্ষমতা সীমিত করতে ভবিষ্যতে আরও নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ভোরে ফেয়ারফোর্ড বিমানঘাঁটির আশপাশ থেকে সন্ত্রাসবাদ ও বিস্ফোরকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে ২০ বছর বয়সী পাঁচ ব্রিটিশ তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশিকালে তাদের তিনটি ভ্যান থেকে বিপুল পরিমাণ পেট্রল জব্দ করা হলেও কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। পরে কঠোর শর্তে তাদের পুলিশি জামিনে মুক্তি দেওয়া হয়।

পরবর্তী সময়ে এ ঘটনায় জড়িত সন্দেহে একজন ব্রিটিশ-ইরানিসহ আরও দুজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদেরও ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত এ মামলায় আনুষ্ঠানিকভাবে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের

ব্রিটিশ বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্র: সরাসরি তেহরানকে দায়ী করল যুক্তরাজ্য

আপডেট সময় ১০:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬