ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ইকরামুল হক (৩৭) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে এসআরিব-১১।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. ইকরামুল হক (৩৭) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ উত্তরপাড়ায় এলকার বাসিন্দা।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান বলেন, র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার চৌদ্দগ্রাম মডেল থানার যুক্তিখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরিব ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগী নারীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

এসআরবির প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ মডেল থানার লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের আরেক অটোরিকশাচালক ইকরামুলকে দেখতে পান এবং তার ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ ঘটনার পর ইকরামুল আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় সোমবার মো. ইকরামুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬