ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

পূজার ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

আসন্ন দুর্গাপূজায় টানা পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের সব ব্যাংক বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে সব বন্দরের ব্যাংক। আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া ছুটির সমন্বয়ে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক লেনদেন চলবে।

রবিবার (১১ অক্টোবর) এসংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচদিন দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সময়ে দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকগুলো খোলা থাকবে। ছুটির দিনগুলোতে এসব ব্যাংকের কার্যক্রম চালু রাখার সময়সূচি নির্ধারণে সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ছুটির মধ্যেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন। পাশাপাশি শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকায় গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেনের সুযোগ পাবেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

পূজার ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

আপডেট সময় ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬