একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় একাধিক পণ্যের সমাহার নিয়ে লালমনিরহাট জেলায় প্রথমবারের মতো যাত্রা শুরু করলো দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সুপার শপ ‘ডেইলি শপিং’। সম্প্রতি সদর উপজেলার পৌর এলাকার বড় মসজিদের পাশে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডেইলি শপিংয়ের প্রধান পরিচালক কর্মকর্তা গালিব ফাররুখ বখত বলেন, “লালমনিরহাটে এই প্রথম ডেইলি শপিং-এর শাখা চালু হলো। উদ্বোধন উপলক্ষে আমরা ডিম, আলু ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় দিচ্ছি।
পাশাপাশি বিভিন্ন প্যাকেজে ফ্রি উপহারসহ নানা অফার রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “সারাদেশেই জেলা ও বিভাগীয় পর্যায়ে আমাদের কার্যক্রম চলছে। বর্তমানে সারাদেশে ডেইলি শপিংয়ের ১৩৬টি শোরুম চালু রয়েছে। ২০২৬ সালের মধ্যে সারাদেশে দুই শতাধিক শোরুম চালুর পরিকল্পরা রয়েছে। লালমনিরহাটে এটি আমাদের প্রথম পদযাত্রা হলেও ভবিষ্যতে এখানে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।”
লালমনিরহাটবাসীর জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগের কথা উল্লেখ করে গালিব ফাররুখ বখত বলেন, “ক্রেতারা এখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এ ছাড়া আমাদের ‘মেম্বারশিপ কার্ড’ গ্রহণ করলে নিয়মিত ক্রেতারা পরবর্তী সময়ে আরও বেশি সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের এজিএম আকবর হোসেন, মার্কেটিং সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিপন হোসেন, লালমনিরহাট শাখার এরিয়া ম্যানেজার নাজমুল হাসানসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলা৭১নিউজ/এমএস




























