ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুরঘাটে ট্রেনের ধাক্কায় নিহত ১ Logo বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক এএসআই সাময়িক বরখাস্ত Logo বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হলো ‘মঞ্চ ২৪’-এর ফাহিম ফারুকীকে Logo নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের Logo ইঁদুর মারতে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল কৃষকের Logo ম্যারাডোনার চিকিৎসকদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের Logo মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগ Logo নাইট ক্লাবে দুই ফুটবলার, জামাল ভূঁইয়া বললেন— ‘ওরা অপেশাদার কাজ করেছে’ Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ Logo সারা দেশে তাপমাত্রা কমার আভাস

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন– বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কালুরঘাটে ট্রেনের ধাক্কায় নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

আপডেট সময় ১০:২৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬