রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই ডাকাত দলের গোলাগুলি হয়েছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন একই ক্যাম্পের রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া।

গুলিবিদ্ধ ডাকাত টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের জকির আহমদের ছেলে মৌলভী জাবের (৩০)।

রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া বলেন, মঙ্গলবার রাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে নুর কামাল ও মৌলভী জাবেরের দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, এ ঘটনায় মৌলভী জাবের গুলিবিদ্ধ হন।

পরে তাকে আহত অবস্থায় তার দলের সদস্যরা উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলির ঘটনায় ডাকাত মৌলভী জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com