ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’ Logo আদালত থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশ কনস্টেবল বরখাস্ত, তদন্তে কমিটি Logo সাবেক সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ Logo জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী Logo হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স Logo আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা Logo দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি Logo সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার Logo ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত Logo ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ : সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ গেল কুমিল্লার সজিবের

সৌদি আরবের জুবাইল শহরে এক ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে জুবাইল শহরে এ প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান সজিব।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সজিবের মৃত্যুর খবর দেশে থাকা পরিবারের কাছে পৌঁছে দেন সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত তার সহকর্মী আল আমিন।

মুঠোফোনে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর মুহূর্তেই বাগড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন সজিবের বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারের অভাব-অনটন দূর করে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন সজিব।

প্রবাসের কঠোর পরিশ্রমের বিনিময়ে স্বপ্ন দেখেছিলেন পরিবারের ভবিষ্যৎ বদলে দেওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আকস্মিক হামলায় তার জীবনপ্রদীপ নিভে গেল।

সজিবের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে উঠেছে পরিবার। স্বজনদের দাবি, দ্রুত প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নিয়ে তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক, যাতে শেষবারের মতো আপনজনরা তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে তার দাফন সম্পন্ন করতে পারেন।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের অকাল মৃত্যু পুরো এলাকার মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি’

সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ গেল কুমিল্লার সজিবের

আপডেট সময় ০৪:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬