ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৮১১ রান, ৪ শতক আর ১ দ্বিশতকের ম্যাচ হেসেখেলে জিতল ভারত Logo অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম Logo মুন্সিগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আটক Logo রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান Logo প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির Logo সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক Logo তুরস্কে ‘নূহের নৌকা’র খোঁজে ফের পাহাড় খনন Logo মীমাংসার পরই ইবিতে ফের সংঘর্ষ, প্রক্টর, শিক্ষকসহ আহত ৭ Logo নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান: মাহাদী আমিন Logo ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে : রুমন

আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক

আরো দ্রুত ও খরচ সাশ্রয়ী নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ক্লড সনেট ৫.৫ উন্মোচন করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির দাবি, আগের সনেট ৫ মডেলের তুলনায় নতুন মডেলটি দ্রুত কাজ করতে পারে এবং একই ধরনের কাজ সম্পন্ন করতে কম টোকেন ব্যবহার করে।

অ্যানথ্রপিকের ঘোষণা অনুযায়ী, ক্লদ সনেট ৫.৫ বর্তমানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), গুগল ক্লাউড ও মাইক্রোসফট অ্যাজিউরসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ডেভেলপাররা ক্লদ প্ল্যাটফর্মের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারবেন।

নতুন মডেলটির দাম আগের সনেট ৫-এর মতোই রাখা হয়েছে।

প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য খরচ ২ ডলার এবং একই পরিমাণ আউটপুট টোকেনের জন্য ১০ ডলার। ক্যাশ রিড ও ক্যাশ রাইটের জন্যও আলাদা নির্ধারিত মূল্য রয়েছে।

তবে দামের পরিবর্তন না হলেও অ্যানথ্রপিক বলছে, কাজের হিসাবে নতুন মডেলটি আরো সাশ্রয়ী। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, সনেট ৫-এর তুলনায় সনেট ৫.৫ একই ধরনের কাজ প্রায় ৩০ শতাংশ কম খরচে সম্পন্ন করতে পারে।

গতি বাড়ানোর দাবিও করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির মতে, সনেট ৫.৫ আগের সনেট মডেলের তুলনায় প্রায় ৩০ শতাংশ দ্রুত আউটপুট তৈরি করতে পারে। অ্যানথ্রপিক একে তাদের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির মডেল বলেও উল্লেখ করেছে।

কোডিংয়ে উন্নতি

কোড লেখার ক্ষেত্রেও নতুন মডেলটিতে উন্নতি আনা হয়েছে বলে জানিয়েছে অ্যানথ্রপিক। বিশেষ করে এআই এজেন্ট ব্যবহার করে কোডিংয়ের বিভিন্ন পরীক্ষায় সনেট ৫.৫ আগের সনেট ৫-এর চেয়ে ভালো ফল করেছে।

টার্মিনাল-বেঞ্চ ৪.০-এর এজেন্টিক কোডিং পরীক্ষায় সনেট ৫.৫ পেয়েছে ৭০ দশমিক ৬ শতাংশ স্কোর। একই পরীক্ষায় সনেট ৫-এর স্কোর ছিল ১০ দশমিক ৩ শতাংশ এবং অপাস ৫.৫-এর স্কোর ৬৬ দশমিক ৪ শতাংশ।

ফ্রন্টিয়ারকোড ১.১ পরীক্ষাতেও সনেট ৫.৫ আগের মডেলকে ছাড়িয়ে গেছে। সেখানে নতুন মডেলটির স্কোর ৪৬ দশমিক ২ শতাংশ।

অ্যানথ্রপিক জানিয়েছে, কোডিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানভিত্তিক কাজেও সনেট ৫.৫-এর সক্ষমতা বাড়ানো হয়েছে। কোডের ভুল শনাক্ত ও সংশোধনের কাজেও এটি ব্যবহার করা যাবে।

নিরাপত্তাতেও নজর

নতুন মডেলটিতে সাইবার সক্ষমতারও উন্নতি হয়েছে বলে দাবি করেছে অ্যানথ্রপিক। একই সঙ্গে অপব্যবহার প্রতিরোধ, সঠিক তথ্য দেওয়ার প্রবণতা এবং এআইয়ের আচরণগত নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বয়ংক্রিয় পরীক্ষাতেও সনেট ৫.৫ উন্নতি বা আগের মডেলের সমপর্যায়ের ফল করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাইবার সক্ষমতা বাড়ার কারণে মডেলটিতে অপাস ৫.৫-এর মতোই নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে অ্যানথ্রপিক।

নতুন মডেলটি তাই একদিকে দ্রুত ও তুলনামূলক কম খরচে কাজ করার লক্ষ্য নিয়ে এসেছে, অন্যদিকে কোডিং, জ্ঞানভিত্তিক কাজ এবং সাইবার সক্ষমতার ক্ষেত্রেও আগের সংস্করণের তুলনায় উন্নতির দাবি করছে অ্যানথ্রপিক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৮১১ রান, ৪ শতক আর ১ দ্বিশতকের ম্যাচ হেসেখেলে জিতল ভারত

আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক

আপডেট সময় ০৭:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬