ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি Logo মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ Logo একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন করবে সরকার : সেতুমন্ত্রী Logo সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই Logo নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন Logo ‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল Logo প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo গণতন্ত্র বাধাগ্রস্ত হলেই বারবার ফিরিয়ে এনেছে বিএনপি: মাহদী আমিন

৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। এতে টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বর্তমান চ্যাম্পিয়নরা।

তবে ৫-০ গোলের বড় জয়ের পরও সন্তুষ্ট নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ আমরা দারুণ খেলেছি, প্রায় নিখুঁতই বলা যায়। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল, আমরা আধিপত্য দেখিয়েছি। আমি এটাই চাই। ম্যাচ নিয়ন্ত্রণ করা এবং জায়গা খুঁজে নেওয়া। আমরা সেটা করতে পেরেছি।’

তবে আরও ভালো করার জায়গা রয়েছে উল্লেখ করে ফ্লিক বলেন, ‘কিন্তু কিছুই নিখুঁত নয়। সব সময়ই উন্নতির জায়গা থাকে। আমরা আরও ভালো করতে পারি।’

ভ্যালেন্সিয়াকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৪ ম্যাচে এখনো কোনো জয় না পাওয়া ভ্যালেন্সিয়া আছে ২০ নম্বরে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

৫ গোলে জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬