ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হজের নিবন্ধনের জন্য সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার : ধর্মমন্ত্রী Logo ব্যাংক রেজল্যুশন সংশোধন বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ Logo নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo হাম ও উপসর্গে থামছেই না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই Logo খার্গ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা Logo ময়মনসিংহে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার Logo সসংদ যখন সন্তোষজনকভাবে কার্যকর তখন লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী Logo বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার Logo ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

খার্গ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্গ দ্বীপ সংশ্লিষ্ট এলাকায় একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, স্থানীয় সময় শনিবার সকালে দ্বীপটির উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এ হামলা হয়েছে।

প্রতিবেদনে স্থানীয় সূত্র জানিয়েছে বলা হয়, দ্বীপটির অদূরে নোঙর করা ট্যাংকারটিতে মার্কিন বাহিনী ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর জাহাজটির নাবিকরা সেটি থেকে নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন।

সূত্রগুলোর দাবি, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় ট্যাংকারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার ক্ষয়ক্ষতির মাত্রা ও হামলার সুনির্দিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হজের নিবন্ধনের জন্য সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার : ধর্মমন্ত্রী

খার্গ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

আপডেট সময় ০৪:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬