ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার Logo রকেটের নাম কেন ‘দুষ্টু ছেলে’ দিয়েছে ভারত? ডাকনামের পেছনের কাহিনী Logo মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর Logo মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম Logo সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫ Logo মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা Logo সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু Logo ৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত Logo মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান Logo গাজায় ধ্বংসস্তূপ থেকে দুই বছর পর মিলল একই পরিবারের ৫৫ জনের মরদেহ

৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার অভিযোগে লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে চলা বিচার বাতিল ঘোষণা করেছেন আদালত। জুরি বোর্ড কোনো ঐকমত্যে পৌঁছাতে না পারায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিচারক এই সিদ্ধান্ত দেন।

প্রায় এক সপ্তাহ ধরে আলোচনা করার পরও জুরিরা ক্ল্যান্সিকে সন্তান হত্যার জন্য ফৌজদারি দায়ে দোষী সাব্যস্ত করা হবে কি না, সে বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

শুক্রবার বিচারক উইলিয়াম সুলিভান বলেন, জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাই তিনি মিসট্রায়াল ঘোষণা করেন। এরপর বিচারক জুরিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

জুরিরা কোনো বিষয়ে একমত হয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে তাকে ‘হাং জুরি’ বলা হয়। এর অর্থ হলো, জুরি ক্ল্যান্সিকে দোষী বা নির্দোষ, কোনোটিই ঘোষণা করেনি। একইভাবে এর মাধ্যমে প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণ করতে পেরেছে বা পারেনি, এমন কোনো সিদ্ধান্তও দেওয়া হয়নি।

আগামী ২৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।

সেখানে প্রসিকিউশন নতুন করে বিচার চাইবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে, তা জানানো হতে পারে। ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন মিসট্রায়াল ঠেকিয়ে জুরিদের রায় দিতে বাধ্য করার শেষ চেষ্টা করেছিলেন। তবে তা ব্যর্থ হয়। ৩৬ বছর বয়সী সাবেক নার্স ক্ল্যান্সি বর্তমানে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে হেফাজতে আছেন। তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ বহাল থাকবে।

প্রসিকিউশন চাইলে নতুন করে বিচার করতে পারে অথবা ক্ল্যান্সির সঙ্গে সমঝোতায় যেতে পারে।

সন্তানদের হত্যা

২০২৩ সালে ম্যাসাচুসেটসে নিজ বাড়িতে তিনি তার তিন সন্তানকে হত্যা করেন। তারা হলো, ৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালান। শিশুদের গলায় ব্যায়ামের ব্যান্ড পেঁচিয়ে হত্যা করা হয়। সন্তানদের হত্যার পর ক্ল্যান্সি নিজেকে ছুরি দিয়ে আঘাত করেন এবং আত্মহত্যার চেষ্টা করেন এবং বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দেন। এতে তিনি পক্ষাঘাতগ্রস্ত হন।

তবে ক্ল্যান্সি সন্তান হত্যার ঘটনা অস্বীকার করেননি। তিনটি ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবীদের যুক্তি, সন্তানদের হত্যার সময় তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই এ হত্যার জন্য তাকে ফৌজদারি দায়ে দায়ী করা উচিত নয়।

মামলাটি যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং মানুষকে বিভক্তও করে। এমনকি এ নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। শুক্রবার ট্রাম্প বলেন, ‘এটি একটি ভয়াবহ পরিস্থিতি। দেখুন, সে একটি ভয়ানক কাজ করেছে। এর চেয়ে খারাপ আর হতে পারে না। এর একটা মূল্য দিতে হবে, মানসিক হাসপাতাল বা জেল বা ওইরকম কিছু একটা।’

মামলাটি কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করে। একই সঙ্গে প্রসবোত্তর সাইকোসিস নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। বিচার কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। প্রতিদিন দুই শতাধিকের বেশি সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন। ক্ল্যান্সির সমর্থকেরাও প্রায়ই আদালতের বাইরে জড়ো হতেন।

বিচারের বেশির ভাগ দিনই গোলাপি পোশাক পরা ক্ল্যান্সির সমর্থক নারীরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের অনেকে নিজেদের প্রসব-পরবর্তী অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। এদিকে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি লিন্ডসে ক্ল্যান্সির মামলাটি সম্পর্কে জানেন এবং ধারণা করছেন, মামলাটির আবার বিচার হতে পারে।

ট্রাম্প বলেন, এটি একটি ভয়াবহ ঘটনা। তবে ক্ল্যান্সি এই ঘটনার জন্য শাস্তি পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আদালতের।

বিচারের সময় জুরিদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। শুক্রবার ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন একজন জুরিকে সরিয়ে দেওয়ার আবেদন করেন। এর আগের দিন জুরিরা জানিয়েছিলেন, ওই জুরি ‘যুক্তিসংগত সন্দেহ’ সম্পর্কিত আদালতের নির্দেশনা সঠিকভাবে মানছেন না।

যুক্তরাষ্ট্রে কাউকে অপরাধী সাব্যস্ত করতে হলে জুরিদের সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হয় এবং তাদের নিশ্চিত হতে হয় যে আসামির অপরাধ ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ প্রমাণিত হয়েছে। এই অপরাধ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের। বিচারক উইলিয়াম সুলিভান আইনজীবীর আবেদন নাকচ করে জুরিদের আবার আলোচনা করতে পাঠান। প্রায় এক ঘণ্টা পর জুরিরা আদালতে ফিরে জানান, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

এরপর বিচারক মিসট্রায়াল ঘোষণা করেন। রেডিংটন সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্ত স্থগিত রেখে জরুরি আপিলের সুযোগ চান। তবে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত তার আবেদন নাকচ করে দেন। মিসট্রায়াল ঘোষণার সময় ক্ল্যান্সিকে বিমর্ষ দেখাচ্ছিল।

আদালতকক্ষেও নেমে আসে নীরবতা। রেডিংটন বিচারকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেন, ওই জুরিকে সরিয়ে দেওয়ার ক্ষমতা বিচারকের ছিল।

রেডিংটন জানান, তিনি মিসট্রায়াল পুনর্বিবেচনার জন্য নতুন আবেদন করবেন। এ বিষয়ে চলতি মাসের পরবর্তী শুনানিতে আলোচনা হতে পারে। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা বিচার শেষে জুরিরা সাত দিনে ৪০ ঘণ্টারও বেশি সময় আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

প্লাইমাউথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিমোথি ক্রুজ বলেন, মামলাটি আবার বিচার করা হবে কি না, সে বিষয়ে তারা আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। তার দাবি, লিন্ডসে ক্ল্যান্সিই তার তিন সন্তানকে হত্যা করেছেন এবং প্রমাণ অনুযায়ী, হত্যার সময় তিনি নিজের কাজের ওপর নিয়ন্ত্রণে ছিলেন।

আদালতের বাইরে রেডিংটন দাবি করেন, ওই একজন জুরি না থাকলে বাকি ১১ জন ক্ল্যান্সির পক্ষে রায় দিতেন। তবে জুরিদের মধ্যে কী আলোচনা হয়েছিল, তা প্রকাশ করা হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত

আপডেট সময় ০১:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬