ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান Logo ৫ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু Logo ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি Logo কেন এমবাপ্পেকে আবার পেনাল্টি নিতে দেওয়া হলো না, বিতর্ক তুঙ্গে Logo দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম : আইজিপি Logo কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির Logo এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির Logo উরুগুয়েতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশজুড়ে জরুরি অবস্থা জারি Logo জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে ৩ দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী

বিনোদন জগতের ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৬ সেপ্টেম্বর মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশেষ এ সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও সালমান শাহর ভক্ত-অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণে ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

যেখানে প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে। প্রদর্শনীর প্রথম দিন বিকেলে পর্দায় উঠবে জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে ‘কেয়ামত থেকে কেয়ামত’। শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেলে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘তোমাকে চাই’ সিনেমাটি।

উল্লেখ্য, নব্বই দশকের অমর নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। প্রতি বছর ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান

সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে ৩ দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী

আপডেট সময় ১১:০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬