রাশিয়ার স্যাটেলাইট কেন্দ্রে ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে কিয়েভসহ বেশ কয়েকেটি অঞ্চলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ১ জনের প্রাণহানি হয়েছে।
আহত হয়েছে প্রায় ২০ জনের মতো।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনীয় শহরজুড়ে রাশিয়ার এই প্রতিশোধকমূলক হামলায় বড় এক বইয়ের বাজারে আগুন ধরে যায়। আরো বেশ কয়েকটি ভবনে আঘাত হানে।
দ্য টেলিগ্রাফ ভোর ৩টার ঠিক আগে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শুনেছে, এবং সকাল ১০টার ঠিক আগে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে।
এদিকে, সকাল ৬টা থেকে শুরু করে সারা সকাল জুড়ে জেটচালিত ড্রোন (ইউএভি) শহরজুড়ে ছেয়ে ছিল।
ক্রিভি রিহ, কামিয়ানস্কে এবং ক্রেমেনচুকে হামলার শিকার হয়। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহতে একজন নিহত এবং ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।
গতকাল শনিবার কিয়েভের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার নতুন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থায় হামলা চালায়।
সীমান্ত থেকে প্রায় ৫৬০ মাইল দূরে রাশিয়ার সামারা অঞ্চলে অবস্থিত। কেন্দ্রটিতে রাসভেট স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত সয়ুজ-২ উৎক্ষেপণ যান তৈরি করে। মস্কো আশা করছে, এই স্যাটেলাইটটি ইলন মাস্কের স্টারলিংক সিস্টেমের স্থলাভিষিক্ত হবে, যা চলতি বছরের শুরুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটোর একটি আকাশসীমা টহলদল দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করতে বাধ্য হয়েছে, যা চলতি বছরে এ ধরনের চতুর্থ ঘটনা।
মন্ত্রণালয় ড্রোনটির উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি, তবে এটি মলদোভার মাধ্যমে সীমান্ত অতিক্রম করেছিল এবং ভোর ৫টার দিকে টহলরত স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটিকে ভূপাতিত করে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে দেশটির আকাশসীমা বারবার লঙ্ঘিত হয়েছে।
এদিকে রবিবারও ইউক্রেনের ড্রোন মস্কো অঞ্চলে হামলা চালিয়ে ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আঘাত হানে। এতে গুদামটিতে আগুন ধরে যায়। মধ্য মস্কো থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে কোলেডিনো গ্রামে অবস্থিত এই স্থাপনাটি কোম্পানির অন্যতম বৃহত্তম গুদাম, যার আয়তন ২ লাখ বর্গমিটার।
টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গুদামটি আগুনে পুড়ছে এবং তা থেকে ধোঁয়ার উঁচু কুণ্ডলী বের হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















