ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা Logo বাংলাদেশের এই জয় বিশ্বের কাছে একটি বার্তা : তামিম ইকবাল Logo তেলের বাজারের নিয়ন্ত্রণ ওপেক নয়, এখন চীনের হাতে Logo জার্মানির সঙ্গে বিশাল অঙ্কের সাবমেরিন চুক্তির দ্বারপ্রান্তে ভারত, বৈঠকের সম্ভাবনা শিগগিরই Logo শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর Logo ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ Logo রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত না হলে গণতন্ত্র অর্থহীন : সাইফুল হক Logo নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ Logo ইউক্রেনজুড়ে মস্কোর হামলায় হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী

সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় একজন আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট ) বিকালে উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন মামলার এজাহারভুক্ত আসামি। তিনি পৌরসভা এলাকার রণতিথা মহল্লার মৃত বাবলু মিয়ার ছেলে।

এর আগে শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামিমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ ৫৫ জনকে আসামি করে করেন বলেও জানায় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, আলমগীর হোসেন নামের একজন এজাহার নামীয় আসামি গ্রেপ্তার করা হয়েছে। সে মামলার ১১ নং আসামি এবং পৌরসভা এলাকার রণতিথা মহল্লার মৃত বাবলু মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তার কোনো দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় সংসদ সদস্য আয়নুল হক শারীরিকভাবে আহত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার পর এমপি আয়নুল হকের সঙ্গে থাকা এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে তিনি এ ঘটনার জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ী করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি বলেন, হামলার সময় জামায়াতের নেতাকর্মীরা নিজস্ব কর্মসূচিতে ছিলেন। তাই তাদের বিরুদ্ধে এমন অভিযোগ মিথ্যা। একই সঙ্গে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়ি বহরে হামলার মামলায় গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬