ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার Logo ২ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন

দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব : তথ্যমন্ত্রী

দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবেন সাংবাদিকরা।

তথ্যসেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের ব্যবস্থা করে দেওয়ার জন্যই এই কমপ্লেক্স নিয়ে কাজ করেছে সরকার।

রবিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর কাশিপুরে আধুনিক তথ্য কমপ্লেক্সের উদ্বোধন শেষে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার ইনফরমেশন কমপ্লেক্সের ভ্যালুকে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড মান নিশ্চিত করতে চায়। এ জন্য অবকাঠামোগত পরিকল্পনা আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে আমরা আলাদাভাবে দেখব।

আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিষয়গুলোকে যত না বেশি হার্ডওয়্যার বেইজ, তার চেয়ে বেশি সফটওয়্যার বেইজ করার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন প্রমুখ।

প্রসংগত, ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাততলা বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর রবিবার আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়েছে।

প্রথম ধাপে বিভাগীয় শহরসহ দেশের ২৬টি জেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। কাজের অগ্রগতি এবং অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কমপ্লেক্সে সিনেপ্লেক্স, সাইবার ক্যাফে, ডিজিটাল আর্কাইভ, ল্যাব এবং আইসিটি সুবিধা যুক্ত করার চিন্তা রয়েছে। যা তরুণ উদ্যোক্তা ও নাগরিকদের তথ্যসেবা নিশ্চিত করবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ

দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬