ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা Logo প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক Logo হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু Logo হাসপাতালের সিন্ডকেট নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত Logo ভারতের সঙ্গে সুসম্পর্ক হবে সমমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে: আলাল Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ ৪ নেতা Logo কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩ Logo ধানমন্ডি-৩২ এ ‘জয় বাংলা’ স্লোগান-শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১ Logo তুন পে-নস্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায়

জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিওতে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ বন্ধ করার সুযোগ আনছে গুগল। ফলে জেমিনি ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই-নির্মিত কনটেন্টে দৃশ্যমান জলছাপ রাখা বা না রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে গুগলের এই উদ্যোগের কথা জানানো হয়েছে।

গুগলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেমিনি ও ফ্লোসহ বিভিন্ন এআই সেবায় তৈরি কনটেন্টে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে বন্ধ করতে পারবেন। পেশাদার কাজ, ডিজিটাল নকশা কিংবা সৃজনশীল প্রকল্পে দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় নকশার সৌন্দর্য ও স্বাভাবিকতা নষ্ট করে। নতুন সুবিধাটি তাই নির্মাতা ও পেশাদার ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হতে পারে।

তবে দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধ করলেও এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করছে না গুগল। জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, কনটেন্টের ভেতরে গুগলের ‘সিন্থ আইডি’ নামের অদৃশ্য তথ্য বা ওয়াটারমার্ক সংরক্ষিত থাকবে। ফলে খালি চোখে এটি দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না তা শনাক্ত করা সম্ভব হবে।

গুগল জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই জেমিনির সেটিংস অপশনে দৃশ্যমান ওয়াটারমার্ক চালু বা বন্ধ করার সুবিধা পাওয়া যাবে।

এদিকে এআই-নির্মিত কনটেন্ট যাচাইয়ের জন্য ‘ক্রেডেনশিও’ নামে নতুন একটি সফটওয়্যারও উন্মুক্ত করছে গুগল। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের প্ল্যাটফর্ম বা সফটওয়্যারে স্থানীয়ভাবে এআই কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এআই-নির্মিত কনটেন্টের পরিচয় ও সত্যতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দেওয়ার লক্ষ্যেই গুগলের এই উদ্যোগ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা

জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর

আপডেট সময় ০২:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬