ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক আগামীকাল মঙ্গলবার (১৩ মে) জার্মানির বার্লিনে শুরু হচ্ছে। বৈঠকে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বার্লিনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (১২ মে) সকালে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১৩-১৪ মে বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। 

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ একসময় শীর্ষ দেশ ছিল। বর্তমানে আমাদের অবস্থান তৃতীয়। নেপাল ও রুয়ান্ডা বর্তমানে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরবেন।

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে ঢাকা সফর করেন জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া। ঢাকা সফরকালে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, প্রতি দুই বছর পর পর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়ে থাকে। সম্মেলন শান্তিরক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর জন্য তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে থাকে।

২০২৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক ঘানার আক্রায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছিল ঢাকায়।  

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

বার্লিন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫