বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

দেশজুড়ে আগামী পাঁচদিন ঝড়বৃষ্টির আভাস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক পূর্বাভাসে এসব কথা জানান।

তিনি জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থার প্রভাবে বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (১৮ এপ্রিল) খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (১৯ এপ্রিল) দেশের আটটি বিভাগেই – রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট – দু’এক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (২০ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পাঁচ দিনের এই সময়ের শেষে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। তাই কৃষি কাজ, যানবাহন চলাচল ও জনসাধারণের চলাফেরায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com