শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ১৪ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের জিম্মিঘর থেকে ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি। 

শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে টেকনাফ সদর দক্ষিণ লম্বরী এলাকার কুখ্যাত মানব পাচারচক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয় বলে দাবি করে বিজিবি। 

পাচারকারীদের জিম্মিঘর থেকে ১৪ জন উদ্ধারকৃত ব্যাক্তি বিভিন্ন জেলা এবং উপজেলার বাসিন্দা বলে জানা যায়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, টেকনাফে মানব পাচারকারীদের জিম্মিঘর থেকে ১৪ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে মোবাইল ফোনে প্রলোভন দেখিয়ে তাদের এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখা হতো।

তিনি আরও জানান, অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনও চালানো হতো। আইনি ব্যবস্থার পর ভুক্তভোগীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com