ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী Logo আন্তর্জাতিক মানের হোটেল ও দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকারের মেগা উদ্যোগ Logo বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী Logo এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন Logo ইয়েমেন ঘিরে সৌদি-ইরান লড়াই, নতুন সংঘাতের শঙ্কায় মধ্যপ্রাচ্য? Logo সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২৮ জুলাই Logo গৌরি, কিরণ বা রিনা কেউ-ই ধর্ম পরিবর্তন করেনি: আমির খান Logo ২ জেলার নিম্নাঞ্চলে বন্যার আভাস, বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি Logo আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা

সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিলো পুলিশ:

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখী সড়কে বন্ধ করে দিলো পুলিশ।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সড়কে ব্যারিকেড বসিয়ে সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দেয় পুলিশ।

সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যেকটি ভেরি গেটের সঙ্গে এ সময় শিকলসহ তালা লাগাতে দেখা যায়। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব মোড় এবং মিরপুরসহ বিভিন্ন সড়কে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেছে। এতে ওইসব এলাকায় সড়কে প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার লং মার্চের ডাক দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিলো পুলিশ:

আপডেট সময় ০৪:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬