ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলপ্রেমীদের জন্য ফিফার বিশেষ উদ্যোগ

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে স্মরণীয় করে রাখতে এবার ভক্তদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। ৫৫ হাজার টাকায় কেনা যাবে বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ফিফা নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের (ফাইনালের ভেন্যু) মাঠের ঘাসের সংরক্ষিত অংশ বিক্রির ঘোষণা দিয়েছে।

১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের জন্য এই অনন্য স্মারক সংগ্রহের সুযোগ তৈরি করা হয়েছে। এতদিন জার্সি, ম্যাচ বল বা টিকিট সংগ্রহের প্রচলন থাকলেও এবার ভক্তরা চাইলে ফাইনাল অনুষ্ঠিত হওয়া মাঠের একটি অংশের মালিকও হতে পারবেন।

ঘাসের টুকরোগুলো বিশেষভাবে রেজিনের মধ্যে সংরক্ষণ করা হবে এবং ফাইনাল শেষ হওয়ার পর ক্রেতাদের কাছে পাঠানো হবে। তবে আপাতত এই সংগ্রহযোগ্য সামগ্রী শুধু ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঠিকানায় সরবরাহ করা হবে।

ফিফা মোট চারটি সংস্করণ বিক্রি করছে, যার দাম ৩৯০ ইউরো থেকে ২,৫৮৫ ইউরো পর্যন্ত। সবচেয়ে কম দামের সংস্করণটির মূল্য প্রায় ৩৯৩ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ হাজার টাকা।

এতে ৬.৫ সেন্টিমিটার আকারের একটি ঘাসের টুকরো স্বচ্ছ অ্যাক্রিলিক বক্সে সংরক্ষিত থাকবে। বক্সটিতে ২০২৬ বিশ্বকাপের লোগো, ফাইনালের ভেন্যু, তারিখ এবং ম্যাচের ফলাফল খোদাই করা থাকবে। পাশাপাশি থাকবে একটি ইউএসবি কী, যা পণ্যের সত্যতা বা প্রামাণিকতার সনদ হিসেবে কাজ করবে।

অন্যদিকে সবচেয়ে দামি সংস্করণটির মূল্য ২,৫৮৫ ইউরো। এতে ৭.৬২ × ৭.৬২ × ৭.৬২ সেন্টিমিটার আকারের ঘাসের অংশের পাশাপাশি একটি স্মারক স্বর্ণের টিকিট, ফাইনাল ম্যাচের বলের ক্ষুদ্র প্রতিরূপ এবং বিশ্বকাপ ট্রফির একটি মিনি রেপ্লিকা অন্তর্ভুক্ত থাকবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ফুটবলপ্রেমীদের জন্য ফিফার বিশেষ উদ্যোগ

আপডেট সময় ০১:৪২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬