শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর, প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আন্দোলন সংগ্রামের পর বিএনপি দেশ গড়ার কাজে নিয়োজিত এবং নতুনভাবে বাংলাদেশ গড়াই একমাত্র লক্ষ্য বলে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আন্দোলন সংগ্রামের পর আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত আছি। আমাদের লক্ষ্য হল নতুনভাবে এই বাংলাদেশ গড়া। এতে সবার আন্তরিকতা এবং সহযোগিতা দরকার।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যেভাবে চিন্তা করছেন, নতুন করে বাংলাদেশটাকে গড়ার যে পরিকল্পনা হাতে নিয়েছেন, গত ৪ মাসে ডে-ওয়ান থেকে প্রতিটি দিন, প্রতিটি কর্ম খুবই দৃশ্যমান। তিনি সেই সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রীর সহকারী একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ, বিসিবির পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল রহমান বাচ্চু, এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com